সিল্কসিটিনিউজ ডেস্ক:
আইনি প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন।











