সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডে আতঙ্কে জনগণ: রিজভী

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডে আতঙ্কে জনগণ: রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে সর্বদা ভীতি ও আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেন তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, যে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত, বর্তমানে তারাই মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকালও সারা দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আটক করা হয়েছে।

‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দেশব্যাপী যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চলছে তাতে দেশবাসীর মধ্যে সর্বদা ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।’

বিএনপির এ নেতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি যেন কেউ দেখার নেই, শোনার নেই। প্রতিদিনই বাড়ছে খুন, গুম, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো লোমহর্ষক ও ন্যাক্কারজনক ঘটনা।

তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। শিশুরা অপহৃত হচ্ছে, কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে রাস্তা-ডোবা-নালায়।

‘সুতরাং বোঝা যাচ্ছে, আইন নিজস্ব গতিতে চলছে না, আইন ক্ষমতাসীনদের হাতের মুঠোয়। এ কারণে আইনের প্রয়োগের বদলে ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের প্রতাপে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে।’

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলেও মন্তব্য করেন রিজভী।