সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতির কারণে মুছাব্বির হত্যাকাণ্ড: সাইফুল হক

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
আইনশৃঙ্খলার অবনতির কারণে মুছাব্বির হত্যাকাণ্ড: সাইফুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা যেভাবে গুলি করে নির্বিঘ্নে চলে গেল এবং জনগণের সামনে দিয়ে পালিয়ে গেল, তা অবিশ্বাস্য ঘটনা। এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দেয়।’

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক আরও বলেন, এর আগে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ তেমন কোনো ভূমিকা পালন করেনি। মাস ঘুরতে না ঘুরতেই আবারও রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ঘটনা প্রমাণ করে যে দেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি।

তিনি বলেন, মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন, এই মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ, উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচনে মানুষ স্বস্তিতে ও নিরাপদে ভোট দিতে পারবেন কি না সে ব্যাপারে গভীর সন্দেহ রয়েছে।

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেন, ‘হত্যাকারী যে বা যারাই হোক না কেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

নিহত মুছাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহী মসজিদে মরহুম আজিজুর রহমান মুছাব্বিরের জানাজায় অংশগ্রহণ করেন সাইফুল হক।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন