সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

অ্যামাজনে ২২ বছর একা, জঙ্গলে দিব্যি বেঁচে আছেন

নিউজ ডেস্ক২০ জুলাই ২০১৮১ মিনিট পড়া
অ্যামাজনে ২২ বছর একা, জঙ্গলে দিব্যি বেঁচে আছেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মায়া সভ্যতা নিয়ে নির্মিত মার্কিন পরিচালক মেল গিবসনের অ্যাপোক্যালিপটো সিনেমার কথা মনে আছে? সেখানে দাস ব্যবসা, নরবলি দেখানোর পাশাপাশি টিকে থাকার জন্য প্রতিনিয়ত জঙ্গলে বসবাসরতদের সতর্কতা ও উৎকণ্ঠার বিষয়াদিও উঠে এসেছে।

সেখানে যৌথভাবে শিকার করতে দেখা যায়। শিকারের পর মাংস কেটে ভাগ করে নিতে দেখা যায়। এমনকি তাদের জীবনের হাসি-আনন্দ, সংগ্রামও একটু একটু করে পরিষ্কার হয়ে ওঠে সমাজ ও সাংস্কৃতিক জীবনের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে।

এবার এমন এক মানুষের খোঁজ পাওয়া গেছে, যিনি অ্যামাজনের জঙ্গলে ২২ বছর ধরে একা বসবাস করছেন। এক ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ত্র দিয়ে তিনি গাছ কাটার চেষ্টা করছেন। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর; গাছ কাটতে দেখা যাওয়ায় তার স্বাস্থ্য ভালো রয়েছে বলে মনে করা হচ্ছে।

অ্যামাজনের জঙ্গল থেকে বহু আদিবাসী জনগোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছে এবং হত্যা করার ঘটনাও ঘটেছে। ১৯৯৫ সালে এক সংঘর্ষে ছয়জন নিহতের পর ওই ব্যক্তি একাই এতোদিন টিকে আছেন।

ব্রাজিলের সরকারি সংস্থা ফুনাই, দেশটির আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষার কথা বলে আসছে। ১৯৯৬ সাল থেকে ওই ব্যক্তিকে তারা পর্যবেক্ষণ করলেও তার সঙ্গে ফলপ্রসূ যোগাযোগ এখন পর্যন্ত স্থাপন করা সম্ভব হয়নি।