সিল্কসিটিনিউজ ডেস্ক:
মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের বাজার এখনো অ্যান্ড্রয়েডের দখলে। দীর্ঘদিন থেকেই আধিপত্য ধরে রাখলেও এবার তা আরো বেড়েছে।
২০১৮ সালের শেষ নাগাদ এই আধিপত্যের পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে ৮৫ শতাংশে।

গত পাঁচ বছরের অপারেটিং সিস্টেমগুলোর বার্ষিক প্রবৃদ্ধি পর্যালোচনা করে এমন কথা জানাচ্ছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।
আইডিসি বলছে, এই সময় প্রতি বছর শুধু গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রবৃদ্ধি হয়েছে ২.৪ শতাংশ করে। আর ২০২২ সাল নাগাদ এর সরবরাহ দাঁড়াতে ১৪১ কোটি।
অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের আইওএস গত ৫ বছরে প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশ করে। আর চলতি বছরে তা দাঁড়াতে পারে ২.১ শতাংশে।
আইডিসির ‘২০২৮ সালের বিশ্বব্যাপী প্রান্তিকের মোবাইল ফোন ট্র্যাকারের’ হিসাব মতে, অ্যান্ড্রয়েড শিপমেন্টে চলতি বছরে এভারেজ সেলিং প্রাইস ডাবল ডিজিটে পৌঁছাতে পারে।
প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে এভারেজ সেলিং প্রাইস বেড়ে চলতি বছর হতে পারে ২৬২ ডলার। যা গত বছরে ছিল ২৩৫ ডলার। এই প্রবৃদ্ধি ২০১৯ সাল পর্যন্ত বাড়তেই থাকবে।
এদিকে অ্যাপল চলতি বছরে নতুন আইফোন বাজারে আনছে। আইফোন আসার পর তাদের অপারেটিং সিস্টেমের প্রবৃদ্ধি হবে বলেও ধারণা করা হচ্ছে।
আইএএনএস অবলম্বনে









