সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ব্যাংকে অগ্নিকাণ্ডে আহত ২৬

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় ব্যাংকে অগ্নিকাণ্ডে আহত ২৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাংকের একটি শাখায় শুক্রবার অগ্নিকাণ্ডে অন্তত ২৬ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বিবিসি।

 

অ্যাম্বুলেন্সের এক মুখপাত্র বলেন, প্যারামেডিকসরা ঘটনাস্থলে ২১ জনকে চিকিৎসা দেন।

 

মেলবোর্নের উপকণ্ঠের ওই ব্যাংকটিতে সংঘটিত অগ্নিকাণ্ডে আহতদের অধিকাংশই শ্বাসকষ্টে ভোগ করেন। তবে ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

 

ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ বলেছে, ‘একজন লোক স্প্রিংভেল রোডের একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেবার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাজির হয়। ওই ব্যক্তিকে পুলিশ পাহারায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুন লাগানোর পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।’

সূত্র: বাংলা ট্রিবিউন