সিল্কসিটিনিউজ ডেস্ক: দেশজুড়ে ছড়িয়ে পড়ছে জালনোট৷ এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া সরকার৷গতকাল সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু অসাধু ব্যক্তির জন্য দেশজুড়ে ছেয়ে গিয়েছে জালনোট৷
এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দা বিভাগের প্রধান জন কিং৷ তিনি জানিয়েছেন, একদল অসাধু ব্যক্তি অস্ট্রেলিয়ার ৫০ ডলারের নোট ত্রুটিহীনভাবে জাল করতে সক্ষম হয়েছে এবং তা বাজারে ছড়িয়ে দিচ্ছে৷ এমনকি ওয়েবেও বিক্রি করা হচ্ছে সেই জাল নোট৷
তিনি জানিয়েছেন, এই জাল নোটগুলি আসল নোটের চেয়ে আকারে অনেকটাই ছোট৷ সিরিয়াল নাম্বারেও রয়েছে বেশ কিছু অসমাঞ্জস্যতা৷ অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই চক্রটি কাজ করছে৷ পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই৷ সূত্র: কলকাতা টুয়েন্টিফোর










