সদ্য প্রকাশিত
খেলা

অস্ট্রেলিয়ার জন্য আজ কঠিন পরীক্ষা

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার জন্য আজ কঠিন পরীক্ষা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গরুত্বপূর্ণ।

তার কারণ সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে বিপদে আছে সাবেক চ্যাম্পিয়নরা। আজ কোনো কারণে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে এবং পরের ম্যাচে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে; সুপার এইটের আগেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।

সেই দিক থেকে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাঁচা-মরার লড়াই অসিদের। অন্যদিকে শ্রীলংকা আজ জয় পেলেই সরাসরি সুপার এইটে চলে যাবে। তার কারণ প্রথম দুই ম্যাচে তারা আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে জয় পেয়েছে।

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (উইকেটরক্ষক), টিম ডেভিড, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কনলি, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

শ্রীলংকা: পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পবন রথনায়েকে, দাসুন শানাকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েল্লাগে, দুশান হেমান্থা, দুষ্মন্থা চামিরা, মহেশ থীক্ষনা ও মাথিশা পাথিরানা।

 

সূত্র: যুগান্তর