সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলে জানান তার ব্যক্তিগত সহকারী মো. হায়দার।

তিনি জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

১৬ জানুয়ারি লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হন। দীর্ঘ ১৭ বছর পর ওই দিন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।

২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হয়েছিলেন বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর।

এর মধ্যে ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।

 

সূত্র: জাগো নিউজ