সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

অসিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছে ‘স্পোর্টিং উইকেট’

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অসিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছে ‘স্পোর্টিং উইকেট’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই হারের লজ্জা পেয়েছে স্বাগতিক ভারত। অবশ্য এই ফলের পরই আলোচনায় উঠে এসেছে উইকেট ইস্যু। কারণ সফরকারীদের হয়ে অনন্য কীর্তিই গড়েছেন স্টিভ ও’কিফ। ভারতের মাটিতে সফরকারী কোনও দলের স্পিনার হয়ে নিয়েছেন ১২ উইকেট।

যেটাতে স্বাগতিক হয়েও ফায়দা লুফে নিতে পারেনি বিরাট কোহলির দল। তাই দ্বিতীয় টেস্টের আগেই আলোচনায় সেই উইকেট ইস্যু। কেমন হবে বেঙ্গালুরুর উইকেট?

আয়োজকরা জানিয়েছেন, স্পোর্টিং ‍উইকেটই বানানো হচ্ছে দ্বিতীয় টেস্টে। যাতে করে দুই দলই ফায়দা তুলে নিতে পারে। যদিও এখন পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ধরনের সুপারিশ করেনি। তাই কর্নাটক রাজ্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুধাকর রাও বলেছেন, ‘আমরা কোনও ধরনের নির্দেশনা পাইনি।

আমাদের লক্ষ্য স্পোর্টিং উইকেট তৈরি করা। যাতে করে টেস্টটি ৫ দিনেই শেষ হয়। দুই দিন বা আড়াই দিনে যাতে শেষ না হয়, সেভাবেই উইকেট প্রস্তুত করতে চাই।

সূত্র : বাংলাট্রিবিউন