সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

অলিম্পিক সোনা হারালেন রুশ অ্যাথলেট

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
অলিম্পিক সোনা হারালেন রুশ অ্যাথলেট

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বড় দুঃসংবাদই শুনতে হলো রাশিয়ার স্প্রিন্টার মারিয়া সাভিনোভাকে। ডোপিংয়ের অপরাধে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে তার ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা সোনার পদক।

শুক্রবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছে, ২০১০ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান চাম্পিয়নশিপ থেকে ২০১৩ সালে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সাভিনোভার ডোপিংয়ে জড়িত থাকার ‘যথেষ্ট প্রমাণ’ মিলেছে।

সাভিনোভার চার বছরের নিষেধাজ্ঞা শুরুর মেয়াদ ধরা হচ্ছে ২০১৫ সালের ২৪ আগস্ট থেকে। যেটি শেষ হবে ২০১৯ সালের ২৪ আগস্ট। আর ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৩ সালের ১৯ আগস্ট পর্যন্ত তিনি যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেগুলো অযোগ্য বলে গণ্য হবে এবং তার জেতা প্রাইজ, মেডেল বাজেয়াপ্ত হবে।

সাভিনোভাকে তাই ২০১০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১২ লন্ডন অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ে জেতা সোনার পদক ফিরিয়ে দিতে হচ্ছে। ফিরিয়ে দিতে হচ্ছে ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতা রুপার পদকও।

সূত্র: রাইজিংবিডি