সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

অলিম্পিকে নেতৃত্ব দিতে চায় স্বর্ণজয়ী বর্ষা

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
অলিম্পিকে নেতৃত্ব দিতে চায় স্বর্ণজয়ী বর্ষা

শাহিনুল ইসলাম আশিক: 

বর্ষা খাতুন মারিয়া বয়স মাত্র ১৭ বছর। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বেশ আগ্রহ তার। এ খেলা ক্রিকেট বা ফুটবল নয়, খেলাটা হচ্ছে জুডো। ২০১১ সালে এ জুডো খেলা দিয়ে পথ চলা শুরু তার। প্রথম বছর সাফল্যের মুখ না দেখতে পেলেও পরে বছর থেকে আসতে শুরু করে সাফল্য। গত ২০১৪-১৬ সাল পর্যন্ত স্বর্ণজয়ী মারিয়া টানা চার বছরই জেলা জুডো প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে। স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে আসেন। শুধু তাই নয়, ৩য় জাতীয় মহিলা হকিতে রাজশাহীর হয়ে ঢাকাকে ৩ গোল দিয়ে সর্বোচ্চ গোল দাতা হয় মারিয়া।

15170837_1013548902084617_5625079358340274377_n
শুধু খেলাধুলায় নয়, লেখাপড়াতেও বেশ ভালো মারিয়া। সে রাজশাহীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নগরীর শিরোইল কলোনীর হাজরাপুর এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী ইব্রাহীম হোসেন ও মা গৃহিনী বিউটি বেগমের মেয়ে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মারিয়া দ্বিতীয় ও তার ছোট বোন শামসুনাহার বৈশাখী (১০) এলাকার একটি স্কুলে ৫ম শ্রেণিতে পড়ে।

15211691_198966937226078_69691995_n
২০১৫-১৬ সালের জেলা জুডো প্রতিযোগিয়তায় প্রথমস্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে। একই বছরে ১ম বিকেএসপি কার্প জুডো চ্যাম্পিয়ানসিপে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য-১৫। জেলা জুডো প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন। তার আগের বছর একই খেলায় প্রথমস্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন।

 

15175615_199336183855820_1514624091_n
২০১৩ সালে একই খেলায় তীতৃয় স্থান ও কুস্তিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ এবং তার আগের বছর দ্বিতীয় স্থান অধিকার করেন রৌপ্য লাভ করেন। এদিকে ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ৪০ কেজি ওজনে তৃতীয়স্থান অধিকার করে ব্রোঞ্জ ও একই বছর বিকিএসপির জুডো প্রতিযোগীতায় সিলভার অর্জন করেন। ২০১৬ সালে স্থানীয় কুস্তি প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন। এছাড়া তার হকি, খেলাধুলা, বিকেএসপিতে বিভিন্ন প্রশিক্ষণ, অলিম্পিক ডে ত বাংলাদেশ অংশগ্রহণ করেন।

15139221_199441153845323_271864591_n-copyস্বর্ণজয়ী বর্ষা খাতুন মারিয়া বলেন, আমি দেশের জন্য কিছু করতে চায় খেলার মাধ্যমে। অলিম্পিকে বাংলাশের হয়ে নেতৃত্ব দিতে চাই। আপনাদের কাছে দোয়া কামনা করছি। তিনি বলেন, খেলার কোর্স আহসান কবির বাবু ভাই খেলার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন।
এবিষয়ে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন, মারিয়া খেলাধুলায় খুব ভালো করছে। আমাদের এখানে এমন একটা মেধাবী শিক্ষার্থী ও খেলোয়ার পড়াশোনা করছে এটা গর্বের বিষয়। তার খেলাধুলার বিষেয়ে আমাদের সাহায্য সব সময় থাকবে। আমাদের শিক্ষার্থী হিসেবে তার সাফল্য কামনা করি।

 

 

স/আ