ছবিঘর

অভিযোগ তুলে সরে দাঁড়াল ঈদের ছবি ‘পিনিক’

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শুরুতে জানা গিয়েছিল, এবার ঈদে ১৬টি ছবি মুক্তি পাবে। কমতে কমতে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছিল ৬টিতে—‘প্রেশার কুকার’, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘পিনিক’ ও ‘বনলতা এক্সপ্রেস’—সবগুলো ছবি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। তবে গতকাল জানা গেল, মুক্তির দৌড় থেকে সরে দাঁড়িয়েছে ‘পিনিক’। জাহিদ জুয়েলের ছবিটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী জুটি।

ছবিটি মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন পরিচালক সায়মন তারিক। গতকাল তিনি বলেন, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। ২১ দিন আগে ছবিটি জমা দিয়েছিলাম।

অথচ ছাড়পত্র দেওয়া হয়নি। ১৬ মার্চ এসে ছাড়পত্র হাতে পেলাম। ঈদের বাকি চার দিন। এর মধ্যে প্রচারণা কী করব আর হলও চূড়ান্ত করব কী করে! ঈদের অন্য ছবিগুলো জমা পড়ার সঙ্গে সঙ্গেই দেখা হলো অথচ আমাদেরটা আটকে থাকল।
আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম আমরা।’
ঈদে চূড়ান্ত হওয়া পাঁচ ছবির মধ্যে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন বুবলী, তুষি, স্নিগ্ধা, মারিয়া শান্ত। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’-এ অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ীসহ অনেকে। রেদওয়ান রনির ’দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরীসহ অনেকে। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতাসহ অনেকে।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ প্রমুখ।