জাতীয়

অভিযুক্তের গায়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি, পুলিশ কর্মকর্তাকে শোকজ

নিউজ ডেস্ক১ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএমপির কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীব চন্দ্র নাথ জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার পরনে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। পরে জার্সিটি উল্টো করে পরিয়ে তার ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়।

তিনি আরো জানান, মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ এআই প্রযুক্তির মাধ্যমে ছবিতে থাকা আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি যুক্ত করেন।

পরে সম্পাদিত ছবিটি বিএমপির মিডিয়া সেল থেকে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পাদিত ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য পুনরায় গণমাধ্যমে পাঠানো হয়।

বিএমপি কমিশনার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।