সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

অভিনব চোর, গরু জবাই করে মাংস চুরি!

নিউজ ডেস্ক২ জুন ২০২৩২ মিনিট পড়া
অভিনব চোর, গরু জবাই করে মাংস চুরি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে দুই কৃষকের ২টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আবুল কালাম বলেন, এর পর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গরু নাই। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি, একই ওয়ার্ডের এক কিলোমিটার দূরে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুটি গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে গরুর চামড়া ও রশি দেখে আমার গরু চিহ্নিত করি।

সেখানেই একটু পাশেই পড়ে থাকা আরেকটি গরুর ভুঁড়ি দেখা যায়। পরে সেটাও জানতে পারি, একই ওয়ার্ডে আমার পার্শ্ববর্তী প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কুলসুম বেগমের গরু। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গরুর মালিকরা।

স্থানীয়দের ধারণা, চোর চক্র গভীর রাতে গরু দুটি বাড়ি থেকে এনে বিলের মধ্যে জবাই করে গোস্ত নিয়ে গেছে। তবে চোর চক্র যাওয়ার সময় একটি ধারালো ছুরি ও এক জোড়া জুতা রেখে গেছে। তারা আরও জানান, ২টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সূত্র: যুগান্তর

 

ট্যাগ: