লাইফ স্টাইল

অবিবাহিত মিথুনের বিয়ে হবে, বেকার মীনের চাকরি হবে

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা ১ ও ৫। শুভ বার রবি ও বুধ। শুভ রত্ন রুবি ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও উদ্যোগী। দ্রুত চিন্তা ও কাজ করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। নিজের যোগ্যতা ও দক্ষতায় আপনি আস্থাশীল। তাই দ্রুত ঝুঁকি নিয়ে চমক লাগিয়ে কাজ করে লক্ষ্যে উপনীত হতে চান। নতুন কাজ ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করাই আপনার আনন্দ। তবে দীর্ঘমেয়াদি কাজ ও পরিকল্পনার প্রতি আপনার অনীহা রয়েছে। প্রথম জীবনেই লক্ষ্য স্থির করে কাজ করা উচিত। আপনাকে ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী জন গালসওদী, গায়ক ডেভিড ক্রমবি, সাংবাদিক কুলদীপ নায়ার, রশীদ করিম, গোলাম, মোস্তফা জাতোই, শহীদ কাদরী, সি বি জামান প্রমুখ।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

জীবন ও জগৎ সম্পর্কে কৌতূহল বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ দেখা দিতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পদপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।

 

মিথুন (২১ মে-২০ জুন)

ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। কোনো চুক্তি সম্পাদনের সময় অনুকূলে থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আজ কিছুটা অসুস্থবোধ করতে পারেন। সাময়িক অসুখ-অশান্তিকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষের কাছে মনের কথা খুলে বলার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কারো সঙ্গে নতুন করে সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা আছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। ঠান্ডা ও ধুলাবালু সম্পর্কে সতর্ক থাকুন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। সম্পদ বৃদ্ধির প্রচেষ্টায় সুফল পেতে পারেন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সুফল পেতে পারেন। পোশাক-পরিচ্ছদ নির্বাচনে বিশেষ কোরো রঙের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

সূত্র: এনটিভি