সদ্য প্রকাশিত
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজনীতি

অবশেষে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
অবশেষে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবেশেষে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার বিকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, রোববার বিকালে মহানগর পুলিশ কার্যালয়ে যোগাযোগ করা হলে এক পুলিশ কর্মকর্তা তাকে অনুমতির বিষয়টি জানান।

মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়াও সমাবেশের অনুমতির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওইদিন অনুমতি না পেয়ে পরদিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়।

সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার এই রিটের শুনানির তারিখ ধার্য করেন আদালত। তবে শুনানির আগেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

গত ১৩ অক্টোবর বিএনপিকে নিয়ে গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ঐক্যপ্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি যুক্ত রয়েছে ঐক্যফ্রন্টে।