সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

অপারেশনে তরুণীর পেটে মিলল ১ কেজি ৬৮০ গ্রাম গহনা!

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৯২ মিনিট পড়া
অপারেশনে তরুণীর পেটে মিলল ১ কেজি ৬৮০ গ্রাম গহনা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে এক তরুণীর পেটে অস্ত্রোপচার করে প্রায় দু’কেজি ওজনের সোনার গহনা ও ৬০টি মুদ্রা পাওয়া গেছে। ওই তরুণী গত সপ্তাহে পেটে ব্যথা ও বমির সমস্যা নিয়ে রামপুরহাটের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা এক্স-রে করে দেখেন, তার পেটে ধাতব পদার্থ রয়েছে। এরপর বুধবার অপারেশন করেন তারা।

প্রায় সোয়া এক ঘণ্টা ধরে চলা অপারেশনের পরে পাকস্থলী থেকে ওইসব গহনা ও মুদ্রা বের করা হয়। রুনি খাতুন নামের ওই তরুণীর পরিবার জানিয়েছে, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। ক্ষুধা পেলে গয়না বা হাতের কাছে যা পেত- তাই খেয়ে নিত।

রুনি খাতুনের অপারেশন করা চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস বলেন, প্রায় এক সপ্তাহ আগে মেয়েটি হাসপাতালে এসেছিলেন। তার পেটে ব্যথা ও বমি হচ্ছিল। এক্স-রে করে দেখা যায়, তার পাকস্থলীতে ধাতব পদার্থ রয়েছে। তখন অপারেশন করার সিদ্ধান্ত নিই। আমরা ৫ চিকিৎসক এক ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন করেছি।

ওই তরুণী যে শুধু গয়না বা মুদ্রাই খেতেন, তা নয়। অপারেশনে তার পাকস্থলী থেকে বের করা জিনিসের মধ্যে রয়েছে- ৬৯টি গলার হার, ৮০টি কানের দুল, ১৯ টি আংটি, ৪৩টি পায়ের নূপুর, ১১টি নাকছাবি, ৪টি মার্বেল গুলি, ৪টি চাবি ও একটি ঘড়ি। এসব গয়নার ওজন দাঁড়িয়েছে ১ কেজি ৬৮০ গ্রাম। এর সঙ্গে রয়েছে মুদ্রার ওজন।

ডা. সিদ্ধার্থ বিশ্বাস বলেন, এসব গহনা ও মুদ্রা পাকস্থলীতে আটকে গেলে পেটে ব্যথা হওয়ারই কথা। তবে এখন রোগী সুস্থ আছেন। ওর মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্বজনরা জানান, রুনির বাড়িতে একটি মনোহারির দোকান রয়েছে। ক্ষুধা পেলে সেখান থেকে গয়না, মুদ্রা এসব আস্ত খেয়ে ফেলতেন তিনি।