সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম চলচিত্রে তিনি নিঝুম রুবিনা নামেই পরিচিত। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) উবারে করে রাজধানীর বনশ্রী থেকে ধানমণ্ডিতে যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। এমনকি নিজের জীবন বাঁচাতে গাড়ি দিয়ে লাফ দিতে হয়েছে তাকে।
বুধবার নিঝুম নিজের ফেসবুক আইডিতে সবাইকে সতর্ক করে ঘটনার বর্ণনা দিয়ে উবারচালকের ছবি পোস্ট করেছেন তিনি।

এরপর সন্ধায় সংবাদ সম্মেলন করে এই লোমহর্ষক ঘটনা সবার সামনে তুলে ধরেন নায়িকা।
নিঝুম বলেন, ‘আমি ধানমন্ডি ৩২ নাম্বারে যেতে উবারে কল করি। ৫-৬ মিনিটের মধ্যে গাড়িটা চলে আসে। তখন বসে পড়লাম।
হাতিরঝিলে যখন উঠেছি তখন আমি তাকে বললাম আপনি বামে না গিয়ে স্ট্রেট যান। তখন তার আচরণ অদ্ভুদ লাগল। দেখে মনে হলো তার ভেতরে কিছু একটা কাজ করছে। তখন সে কি করেছে, আমি যেহেতু ধানমন্ডি যাবো বনশ্রী থেকে, আমি তো স্ট্রেট যাব- সেটা না করে সে কি করেছে প্রথম যে ব্রিজটা হাতিরঝিলে উঠার পর, সে ডানে চলে গেছে।
যানে যখনই টার্ন নিয়েছে তখন আমি বললাম, আমি তো ধানমন্ডি যাব। আপনি ডানে যাচ্ছেন কেন? তখন সে বলল আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি। আর কালকের দিনটা মঙ্গলবার ছিল, রাস্তাঘাট একদম ফাঁকা। তবু সে যখন ডানে মোড় নিয়েছে তখন আমি বললাম, আপনি এখানে রেখে দেন। আমি আপনার গাড়িতে যাব না।
ভাড়া যা আসছে আমি সম্পূর্ণ ভাড়া দিয়ে দিচ্ছি। এরপরও সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি কিন্তু শাউট করব। একপর্যায়ে সে আমাকে ধমক দিয়ে বলল, এই চুপ। কোনো কথা বলবি না…









