সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
বগুড়া

অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক অন্তঃসত্ত্বা নারীকে তাড়িয়ে দেওয়া, পথে তাঁর সন্তান প্রসব ও মৃত্যুর অভিযোগ তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বর আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও নার্সকে তলব করেছেন আদালত। তাঁদেরও ১৪ ডিসেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে তা বিবেচনায় নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

‘তাড়িয়ে দিল নার্স, মাঠে প্রসব: নবজাতকের মৃত্যু’ শিরোনামের প্রতিবেদনটি আজ একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন আইনজীবী শামিম সরদার।

পরে শামিম সরদার প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি আমলে নিয়েছেন আদালত। স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছেন। গাফিলতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

সূত্র: প্রথম আলো অনলাইন