নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চলমান খেলায় মঙ্গলবার জয়পুরহাট জেলা মিহাজের সেঞ্চুরীতে ৫-০ গোলে পাবনা জেলাকে হারিয়ে বি গ্রুপ থেকে সেমিতে উঠে। বিজয়ী দলের ইব্রাহিম ১,সুজন ১ ও মিনহাজ ৩টি গোল করে।
দিনের অন্য খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-১ গোলে বগুড়া জেলাকে হারালেও পয়েন্ট তালিকায় বগুড়া সেমিতে উঠে।
বিজয়ী দলের বশির ১ ও ইনজামুল হক ২টি গোল করে। বিজিত দলের তাকবির রানা ১‘টি গোল পরিশোধ করে।

বৃহস্পতিবার সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে এ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী ও বি গ্রুপ রানার আপ বগুড়া জেলা এবং বি গ্রুপ চ্যাম্পিয়ন জয়পুরহাট জেলা ও এ গ্রুপ রানার আপ নাটোর জেলা অংশ নেবে ।
স/শ










