সিল্কসিটিনিউজ ডেস্ক:
একটু জ্বর জ্বর অনুভব করলেই কিংবা কয়েকবার হাঁচি, কাশি হলেই হয়তো ভয় পেয়ে যাচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কিনা সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়ছেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যে এমন ভয় অস্বাভাবিক নয়। কিন্তু অনেকেই করোনার সামান্য লক্ষণেই ঘাবড়ে যান। কেউ কেউ অযথাই ভীত হয়ে চলে হাসপাতালে অথবা আইইডিসিআরের হটলাইনে ফোন করেন। অনেকেই আবার সরাসরি করোনা পরীক্ষা করানোর জন্য আইইডিসিআরে গিয়েও হাজির হন।
এতে শুধু নিজের হয়রানিই বাড়ে না, সঙ্গে অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। আর এই সমস্যার সমাধান এখন পাবেন অনলাইনেই। https://testcorona.today-এ লগইন করে খুব সহজেই যাচাই করে নিতে পারেন, আপনি করোনা আক্রান্ত কিনা তার সম্ভাব্যতা।

এজন্য লিঙ্কে ঢুকে নাম, ফোন নম্বর, লিঙ্গ, বয়স এবং ঠিকানার ঘরগুলো পূরণ করুন। এরপর নিচের প্রশ্নগুলোর জবাব দিন সঠিকভাবে। আর দেখে নিন ফলাফল।









