লাইফ স্টাইল

অতিরিক্ত ওজন কমিয়ে শক্তি বাড়াবে যে ফল

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০১৯২ মিনিট পড়া
Green wet pears hanging on the tree branch

সিল্কসিটিনিউজ ডেস্ক: অতিরিক্ত ওজন শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই অতিরিক্ত ওজন অবশ্যই কমিয়ে ফেলতে হবে। কারণ অতিরিক্ত ওজন হচ্ছে রোগের বাসা।

তবে আপনি জানেন কি? বাজারে একটি ফল খুব সহজে পাওয়া যাচ্ছে।এই ফলের নাম হচ্ছে নাশপাতি। লাউয়ের মতো দেখতে হালকা হলুদ রঙের মিষ্টি ও রসালো স্বাদের এ ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়। এই ফলের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা।

আসুন জেনে নেই নাশপাতির যত স্বাস্থ্য উপকারিতা।

অতিরিক্ত ওজন কমায়

নাশপাতিতে ফাইবার থাকায় এই ফল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ও ক্ষুধা কম লাগে। ফলে ওজন কমাতে সাহায্য করে।

হজমশক্তি বাড়ায়

নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ভালো ফল পেতে খোসাসহ নাশপাতি খাওয়া উচিত।

ডায়াবেটিস রোগীদের জন্য

ডায়াবেটিস রোগীদের জন্য নাশপাতি খুবই উপকারি। লো গ্লাইসোমিক ফল হওয়ায় নাশপাতি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

ভিটামিন সি

নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোদ ক্ষমতা বাড়ায়। নিয়মিত নাশপাতি খেলে ত্বক, দাঁত এবং হাড়ের স্বাস্থ্যও ভালো থাকে।

উচ্চ রক্তচাপ

নাশপাতিতে থাকা ম্যাগনেশিয়াম, কপার স্নায়ুর কার্যকারিতা উন্নত করে। এতে মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে।এছাড়া পটাশিয়ামের ভালো উৎস হওয়ায় নাশপাতি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদরোগে ঝুঁকিও কমে।

শক্তির ভালো উৎস

নাশপাতি শক্তির ভালো উৎস। তাই ব্যায়ামের আগে ও পরে নাশপাতি খেতে পারেন।