সদ্য প্রকাশিত
ক্ষেতে ফুলকপির পিস ১০ টাকা, খুচরা বাজারে ৮০ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
রাজশাহী

অচেতন করে রাবি ছাত্রের কাছ থেকে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
অচেতন করে রাবি ছাত্রের কাছ থেকে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষের ছাত্রকে অচেতন করে এক লাখ ৮২ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে বোয়ালিয়া থানার মরশইল এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতায়ের ঘটনার শিকার ছাত্র হলেন, মান্দার শাবাইহাট এলাকার রমজান আলীর ছেলে কাউসার আলী বকুল (২৫)। তিনি রাবির (এসএম) হলের ২৫৩ নম্বর রুমের ছাত্র।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর আলুপট্টির ইসলামী ব্যাংক থেকে এক লাখ ৮২ হাজার টাকা উত্তোলন করে তিনি একটি অটোরিক্সায় উঠেন। তার সহপাঠীরা বলেন, সেই অটোতে আরো দুইজন ছিলেন। প্রাধমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোরিক্সায় থাকা ব্যক্তিরা তাকে অচেতন করে তার কাছে থাকা সব টাকাগুলো কেরে নেয়। এবং তাকে সেখানে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা ও রাবির কিছু শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নেওয়া হলে তাকে ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের এএসআই জিয়াউর রহমান সিল্কসিটিনিউজকে বলেন, তাকে অচেতন অবস্থায় নিয়ে এসে ভর্তি করা হয়েছে ৩৯ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি সেখানেই আছেন।

স/অ