সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

অক্ষয়কুমারের বংশধর বংশধর ড. অনিরুদ্ধ সান্যাল রাজশাহী আসবেন কাল

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৪১ মিনিট পড়া
অক্ষয়কুমারের বংশধর বংশধর ড. অনিরুদ্ধ সান্যাল রাজশাহী আসবেন কাল
নিজস্ব প্রতিবেদক :
বাংলার সুবিখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়’র বংশধর ড. অনিরুদ্ধ সান্যাল রাজশাহী আসছেন। রাজশাহী থিয়েটারের আমন্ত্রণে তিনি রাজশাহী সফর করবেন।
আগামীকাল সোমবার ৪ মার্চ বিকেলে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছবেন তিনি। রাজশাহী থিয়েটার আয়োজিত পাঁচদিনব্যাপী ৮ম অক্ষয়কুমার নাট্যাৎসব-২০২৪’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন। সমাপনী অনুষ্ঠানটি আগামী মঙ্গলবার ৫ মার্চ সন্ধ্যা সাতটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ড. অনিরুদ্ধ আমেরিকা প্রবাসী। রাজশাহীর প্রতি তাঁর গভীর অনুরাগ। এটাই রাজশাহীতে প্রথম আসা। পিতাসহ অপর বংশীয়দের জন্মভিটা দেখতে পারবেন বলে আবেগাপ্লুত। অক্ষয়কুমারের সাধন ক্ষেত্র বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম দেখবেন।
প্রকাশ যে, ড. অনিরুদ্ধ সান্যাল পেশায় একজন ব্যাংকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি অক্ষয়কুমারের কনিষ্ঠ-ভ্রাতা নাট্যজন ও আইনজীবী পাঠানপাড়া নিবাসী অশ্বিনীকুমার মৈত্র’র প্রদৌহিত্র।