শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অবরুদ্ধ

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২০১ মিনিট পড়া

ছয় দফা দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বাড়তি ফি আদায় বন্ধ, ২০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবিতে রোববার (১৮ অক্টোবর) সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছের ছাত্ররা। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব গেট অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

তারা জানান, করোনা পরিস্থিতির মধ্যে সবাই আর্থিক সংকটে রয়েছেন। এ কারণে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ। তবে কোনো নোটিশ ছাড়াই এ সুবিধা বাতিল করেছে কর্তৃপক্ষ। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে একাধিকবার নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া দেয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

জানতে চাইলে আমিনুর রাহমান রাকিব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এখন ল্যাব ব্যবহার করছি না, তবুও ল্যাব ফি নিচ্ছে। টিউশন ফি কমিয়ে আবার সেটি বাতিল করছে। লাইব্রেরি ইউজ না করলেও ফি দিতে হচ্ছে। তাই আমরা আন্দোলনে নামছি। আমাদের দাবি মেনে নিলে আমরা সরে যাবো।