সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
জাতীয়

গণঅভ্যুত্থানে সিপিডির গবেষণা কার্যক্রম ভূমিকা রেখেছে: ড. ইউনূস

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
গণঅভ্যুত্থানে সিপিডির গবেষণা কার্যক্রম ভূমিকা রেখেছে: ড. ইউনূস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। তিনি বলেন, সংগঠনটি দেশের স্বার্থে নীতিনির্ধারকদের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে।

রবিবার (১ ডিসেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ড. ইউনূস। মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘দ্য সিপিডি জার্নি: মেমোরেটিং থার্টি ইয়ারস অফ সিপিডি’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. ইউনূস বলেন, ৩০ বছরের দীর্ঘ যাত্রায় সিপিডি দেশ-বিদেশে স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে। সিপিডি সবসময় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থেকেছে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচনে আমি সারাজীবন ধরে যে চেষ্টা করেছি, তার প্রতিফলন আমি সবসময় সিপিডির কাজে দেখেছি।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, এই সংগঠনটি তাই তার কাছে সবসময়ই বিশেষ তাৎপর্য বহন করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। সেইসঙ্গে দেশের স্বার্থে নীতিনির্ধারকদের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। সিপিডি অতীতের মতো বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।