সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
আন্তর্জাতিক

৫১ দিন পর কাশ্মীরে কারফিউ প্রত্যাহার

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
৫১ দিন পর কাশ্মীরে কারফিউ প্রত্যাহার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

 ৫১ দিন পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার করা হলো। সোমবার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো কাশ্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৯ জুলাই থেকে রাজ্যে কারফিউ জারি করা হয়। ৫১ দিনের সহিংসতায় এই রাজ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে ৭০ জন কাশ্মীরি।

রাজ্যের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, পুরো উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে পুলওয়ামা শহর এবং শ্রীনগরের নওহাট্টা ও এমআর গুঞ্জের থানাগুলোতে এ কারফিউ জারি থাকবে।

গত রোববার নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এ কারফিউ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে শনিবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ওই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩ সেপ্টেম্বর সর্বদলীয় একটি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দেওয়া হয়। এ দলে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

 

 

 

সূত্র: রইজিংবিডি