সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

হোলির রং মাখতে না চাওয়ায় ভারতে যুবককে হত্যা

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০২৫১ মিনিট পড়া
হোলির রং মাখতে না চাওয়ায় ভারতে যুবককে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হোলির আগে রং মাখতে না চাওয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানে। পুলিশ জানিয়েছে, গত বুধবার দৌসার রালওয়াস গ্রামে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হংসরাজ নামে ২৫ বছর বয়সী এক যুবক স্থানীয় গ্রন্থাগারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে হোলির রং মাখাতে চান। কিন্তু হংসরাজ এতে রাজি না হওয়ায় তারা তাকে লাথি মারেন এবং বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেন।

একপর্যায়ে এক অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দিনেশ আগরওয়াল।

এ ঘটনার পর ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা হংসরাজের মরদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন, যা রাত ১টা পর্যন্ত অব্যাহত ছিল। তারা নিহতের পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যের জন্য সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং মরদেহ সরিয়ে নেওয়া হয়।

 

সূত্র: জাগো নিউজ