সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অন্যান্য

সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর

নিউজ ডেস্ক৬ মে ২০২৩১ মিনিট পড়া
সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম মুদাব্বিরুল ইসলামের দোকান ও বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সাবেক চেয়ারম্যান মুদাব্বিরুল ইসলাম জানান, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে একটি চক্র তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ২৬ এপ্রিল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা-মধুপুর সড়কের পাশে অবস্থিত তাঁর বাড়িতে চক্রের সদস্যরা হামলা চালায়। হামলাকারীরা তাঁর বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর এবং জিনিসপত্র লুটপাট করে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ৪ মে সাতজনের নামে থানায় মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বলেন, বাবুল (৫০) নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র: কালের কণ্ঠ