নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে রাজপাড়া থানার এসআই মাহবুব কর্তৃক নির্যাতনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের কার্যালয়ে তার হাতে এই স্মারকলিপি তুলে দেন সাংবাদিকরা। এই স্মারকলিপিতে স্বাক্ষর করেন রাজশাহী প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিক আলম, মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রাশেদ রিপন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, উপাচার সম্পাদক অধ্যক্ষ ড. আবু ইউসুফ সেলিম, রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, সিটি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক রেজাউল মহিম তপন, এটিএন বাংলা রাজশাহী ব্যুরো সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, দৈনিক নয়াদিগন্তর রাজশাহী ব্যুরো আব্দুল আউয়াল, নিউনেশনের রাজশাহী ব্যুরো মহিবুল আরিফিন, সাংবাদিক নূরে ইসলাম মিলন, আবু কাওসার মাখন, শামসুল ইসলাম প্রমুখ।

এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরএমপি কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান (ডিসি পশ্চিম) আমির জাফরের আহ্বানে গত শনিবার রাত ১০টায় তার কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাংবাদিক নির্যাতন ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন তদন্তপূর্বক নির্যাতনকারী এসআইয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্য কিছু সময়ের প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকরা তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বৈঠক শেষ করেন।
ওই বৈঠকে রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালেহ মো ফাত্তাহ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল উপস্থিত ছিলেন।
উদ্ভুত পরিস্থিতে আন্দোলনের কর্মসূচী গ্রহণের জন্য আগামী ২৫ এপ্রিল’১৮ রোজ বুধবার রাত ৯টায় রাজশাহী প্রেসক্লাবে সাংবাদিকদের এক জরুরী বৈঠক আহ্বান করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিক এক সভায় আলোচনা-আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাংবাদিকরা।










