সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

সাংবাদিক রফিকের পিতার মৃত্যুতে সাংবাদিক সংস্থার শোক

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সাংবাদিক রফিকের পিতার মৃত্যুতে সাংবাদিক সংস্থার শোক

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক কালের কন্ঠ-এর রাজশাহী ব্যুরো প্রধান ও সিল্কসিটি নিউজ ডটকম-এর সম্পাদক রফিকুল ইসলামের বাবা মোসলেম উদ্দিনের (৬০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা।

সোমবার সন্ধ্যায় প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এর আগে সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। পরে বিকাল ৩ টায় মরহুমের জানাযার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়। বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে চার সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

স/অ