সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সাংবাদিক রফিকের ওপর হামলার প্রতিবাদ রাজশাহী রিপোর্টার্স ইউনিটির

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
নিন্দা ও ‍প্রতিবাদ
নিন্দা ও ‍প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি :
দৈনিক কালের কণ্ঠ প্রত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের ওপর থিম ওমর প্লাজার নিরাপত্তা কর্মীদের অতির্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আর.আর.ইউ)।

বুধবার এক যুক্ত বিবৃতিতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আব্দুল মুগনী নীরো, যুগ্ম আহবায়ক মাসুদ রানা রাব্বানী, সদস্য সচিব মঈন উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন, ওবায়দুল ইসলাম রবি, ইফতেখার আলম বিশাল, রাশেদ রাজন, শামসুল ইসলাম ও আবির আহমেদ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, এ ধরণের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।