সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

সাংবাদিক ঐক্য পরিষদের সাথে রাজশাহী সিটি প্রেসক্লাবের কোনরুপ সম্পর্ক নেই

নিউজ ডেস্ক১৪ জুন ২০২১১ মিনিট পড়া
সাংবাদিক ঐক্য পরিষদের সাথে রাজশাহী সিটি প্রেসক্লাবের কোনরুপ সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর স্থানীয় দৈনিক উপচার, দৈনিক রাজশাহীর আলো ও দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ১০টি সাংবাদিক সংগঠণের নেতৃত্বে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত শীর্ষক সংবাদে রাজশাহী সিটি প্রেসক্লাবের সম্পৃক্ততার বিষয় উল্লেখ করা হয়েছে যা কোন ভাবেই সঠিক নয়।

ক্লাবের যুগ্ম সম্পাদক মো: আজিবার রহমান, সম্পাদক, রাজশাহীর আলো ও ক্লাবের ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসেবে সভায় উপস্থিত ছিলেন। তাদের দেয়া এ সমর্থনের ব্যাপারে ক্লাবের কার্য নির্বাহী পরিষদের ১১জন সহ বাকী ২৩জন সাধারণ সদস্যদের কেউই অবগত নন।

চলমান লকডাউনের পর জরুরী সভা আহবান করে তাদের ২জনের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ি সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হবে এবং সেই সাথে গঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সাথে রাজশাহী সিটি প্রেসক্লাবের কোন রুপ সংশ্লিষ্ঠতা নেই বলে সোমবার সন্ধ্যায় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।