সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
আন্তর্জাতিক

সম্মেলনে বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
সম্মেলনে বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের প্রভাবশালী নেতাদের অংশগ্রহণে আয়োজিত এপেক সম্মেলনে ক্যামেরায় ঘুমিয়ে পড়তে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আজ বৃহস্পতিবার সকালে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের এক গোলটেবিল বৈঠকে এ ঘটনা ঘটে।

চীনের প্রেসিডেন্ট শি চিংপিং যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সরাসরি সম্প্রচারিত ভিডিওতে ট্রাম্পকে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। এটি এমন একাধিক ঘটনার মধ্যে সর্বশেষ, যেখানে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্বপূর্ণ বৈঠকে ঝিমাতে দেখা গেছে। ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে।

তবে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন তিনি।
সফরের শুরুতে তিনি ফিলিপাইনে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলনে যোগ দেন। এরপর বুধবার চীনের শেনঝেনে পৌঁছান।

‘চীনের সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত শেনঝেনে পৌঁছানোর পরপরই চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন ট্রাম্প। এতে তার চীন সফরের শুরুতে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশের আভাস পাওয়া যায়। পরে তাকে শেনঝেন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেন্টারে আয়োজিত এক নৈশভোজে নিয়ে যাওয়া হয়। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন।
নৈশভোজের আগে রেড কার্পেটে হাঁটার সময় অন্যান্য বিশ্বনেতার তুলনায় বেশি সময় নেন ট্রাম্প। পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে ট্রাম্পকে ঝিমাতে দেখা যায়। ওই সময় শি চিংপিং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু ট্রাম্পকে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। পরে বিকেলে আবার পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন ট্রাম্প।