সদ্য প্রকাশিত
স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
জাতীয়

সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার পুলিশের

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৮১ মিনিট পড়া
সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার পুলিশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিএনপির তিন নেতার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বিএনপিনেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

তারা বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি ও বিএনপি নেতাকর্মীদের কারামুক্তির বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে বিএনপি নেতারা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বিএনপি নেতারা ২৯ মার্চের সমাবেশের বিষয়ে আমাকে জানাতে এসেছিলেন। আমি বলেছি, সমাবেশের ব্যাপারে বিধিনিষেধ নেই। তবে জনসভার অনুমতি দেয়ার বিষয়টি পুলিশ কমিশনারের ওপর নির্ভরশীল।

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সুযোগ সুবিধা দেয়া হয়েছে তাতে দলটির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে কর্মীদের গ্রেফতারের বিষয়ে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা অস্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, বিনা অপরাধে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি।

যুগান্তর