নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ‘সমকাল’-এর সম্পাদক প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ার এর পরলোক গমনে গভীর শোক প্রকাশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।
মঙ্গলবার সকালে এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী ক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এ সময় তারা বলেন, ‘দেশের সাংবাদিকতা জগতের প্রতিথযশা এই প্রবীণ সাংবদিকের পরলোকগমনে একটি নক্ষত্র হারালাম আমরা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে এগিয়ে নিতে তার অবদান এই প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’’

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সোমবার রাত ১১ টা ২৫ মিনিটে পরলোক গমন করেন।
স/শ










