সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহী

সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকবিলা করে দেশের উন্নয়নের চাকা এগিয়ে নিতে হবে: এমপি দারা

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকবিলা করে দেশের উন্নয়নের চাকা এগিয়ে নিতে হবে: এমপি দারা

পুঠিয়া প্রতিনিধিঃ

সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবিলা করে দেশের উন্নয়নের চাকা এগিয়ে নিতে হবে। এজন্য আসুন সবাই মিলে জঙ্গী,যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের প্রতিহত করি। সোমবার বিকেলে পুঠিয়া পৌর আ,লীগ ও ইউনিয়ন আ,লীগের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম সাহাদত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণে পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ১৫ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গী ও সন্ত্রাসের আবির্ভাব ঘটে। স্বাধীনতা বিরোধী এই হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছিল। কিন্তু জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো সুসংগঠিত হয়েছে।

 

পুঠিয়া ইউনিয়ন আ,লীগের সভাপতি ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব খান, এছাড়াও উপস্থীত ছিলেন জেলা আ,লীগের সদস্য গোলাম ফারুক, উপজেলা আ,লীগের সহ-সভাপতি কাজি শরিফ, পৌর আ,লীগের সভাপতি আবু বক্কর সিদ্দীক,সাধারন সম্পাদক শাহরীয়ার রহিম কনক, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন, সধারণ সম্পাদক, হারুন প্রমুখ।

স/অ