সদ্য প্রকাশিত
বিচিত্র

শ্যালিকার সম্ভ্রম হরণের চেষ্টা করে শ্যালকদের হাতে প্রহৃত জামাইবাবু

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
শ্যালিকার সম্ভ্রম হরণের চেষ্টা করে শ্যালকদের হাতে প্রহৃত জামাইবাবু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্পর্কে শ্যালিকা। সুযোগ বুঝে তাঁরই শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। আর এঘটনা চোখে প়ডতেই বোনকে অসম্মানের হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে দুই ভাই। শেষে শালাবাবুদের হাতে ধোলাই খায় জামাইবাবু। ঘটনাটি বারুইপুরের বেলেগাছির।

বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বেতবেড়িয়া রামকৃষ্ণপল্লির বাসিন্দা মিন্টু মজুমদার ও সিন্টু মজুমদার। অভিযোগ, জামাইবাবু মিলন শিকারিকে তাঁদের এক বোনের শ্লীলতাহানি করতে গেলে তাঁর উপর চড়াও হয় দুই ভাই। উইকেট ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় মিলন শিকারিকে।

এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বারুইপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।