সদ্য প্রকাশিত
বিচিত্র

শুধু মহিলাদের জন্যই এই দ্বীপ! পুরুষেরা চাইলেও যেতে পারবেন না এখানে

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
শুধু মহিলাদের জন্যই এই দ্বীপ! পুরুষেরা চাইলেও যেতে পারবেন না এখানে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিনল্যান্ডে সুপারসি নামে একটি দ্বীপ রয়েছে। যেখানে শুধুমাত্র মহিলারাই যেতে পারবেন।

আপনি যদি পুরুষ হন, তা হলে এই দ্বীপে পা রাখতে পারবেন না। এই দ্বীপে শুধু ঘুরতে যেতে পারেন নারীরা। আপাতত তাই তামাম পুরুষদের নজর এই আইল্যান্ডের দিকে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ডে সুপারসি নামে একটি দ্বীপ রয়েছে। যেখানে শুধুমাত্র মহিলারাই যেতে পারবেন। পুরুষদের জন্য একেবারেই নিষিদ্ধ এই দ্বীপ।

দ্বীপে মোট চারটি কেবিন রয়েছে। সেখানে প্রত্যেকটি কেবিনে ১০ জন মহিলা থাকতে পারবেন বলে জানা গিয়েছে। মহিলাদের জন্য পার্লারও রয়েছে এই দ্বীপে।