সিল্কসিটিনিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরাঙ্গনাদের ঈদ সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ১১ বীরাঙ্গনার মধ্যে ৯ জনকে সংবর্ধনা দেয়া হয়। বীরাঙ্গনা, জলো বেগম,রাহেলা বেগম,রাবেয়া বেগম,হাসিনা বেগম,রেনু বেগম,হাজেরা বেগম,আরবী বেগম ও মালেকা বেগম ও আয়েসা বেগমকে ঈদোত্তর সংবর্ধনা জানান,প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য (সচিব) মোঃ জিল্লার রহমান ও মিসেস জিল্লার রহমান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অপরীসীম ত্যাগের ইতিহাস গড়েন এই নারীরা।

বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা সনদ, বাড়ি ও জমি না থাকাসহ সরকার প্রদত্ত মুক্তিযোদ্ধাদের সব সূযোগ সুবিধা না পাওয়ায় তাদের সমস্যার কথা জানান।
এসময় জিল্লার রহমান বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধে অবদানের কথা তুলে ধরেন এবং তাদের সরকার প্রদত্ত সুবিধা দ্রুত প্রদান করার আশ্বাস দেন। মোঃ জিল্লার রহমান ও মিসেস জিল্লার রহমান দুপুরে তার শিবগঞ্জস্থ নিজ বাসভবনে বীরাঙ্গনাদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন এবং উপহার সামগ্রী প্রদান করেন।
স/আর










