সদ্য প্রকাশিত
স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী
বিচিত্র

শাহজাদপুরে অদ্ভুত শিশুর জন্ম!

নিউজ ডেস্ক২০ মার্চ ২০১৮১ মিনিট পড়া
শাহজাদপুরে অদ্ভুত শিশুর জন্ম!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই পা জোড়া লাগানো এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। উপজেলার পোতাজিয়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী লাভলী খাতুন এ শিশুর জন্ম দেন।

জানা যায়, সোমবার দুপুরেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি যমজ শিশুর জন্ম হয়। এর মধ্যে একটি শিশুর মাথা ও মুখমণ্ডল স্বাভাবিক থাকলেও নাভীর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত জোড়া লাগানো।

এমন অদ্ভুত শিশুর জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শিশুটিকে একনজর দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে শত শত মানুষ ভিড় জমায়। যমজ শিশু দুটির শারীরিক গঠন দেখে ছেলেসন্তান বলে ধারণা করেছেন চিকিৎসকরা।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, যমজ সন্তানদের একজন সুস্থ ও স্বাভাবিক থাকলেও পা জোড়া লাগানো শিশুটি জন্মের কিছুক্ষণ পর মারা যায়।