সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রোড টু ২৭০ ইলেক্টোরাল ভোট: হিলারি ১০৪, ট্রাম্প ১৩৭

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রোড টু ২৭০ ইলেক্টোরাল ভোট: হিলারি ১০৪, ট্রাম্প ১৩৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে দলের ঘাঁটি বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।

 

হাফিংটন পোস্ট জানিয়েছে, তিন অঙ্গরাজ্যের মধ্যে ডেমোক্র্যাট ঘাঁটি ভারমন্ট, ম্যাসাচুসেটস, নিউজার্সি, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, রোড আইল্যান্ড, ইলিনয় ও নিউইয়র্কে হিলারি জিতে নিয়েছেন ১০৪টি ইলেক্টোরাল ভোট। আর রিপাবলিকান দুর্গ কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, টেনেসি, আলাবামা, সাউথ ক্যারোলিনা, মিসিসিপি, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেবারাস্কা, ক্যানসা, ওয়ামিং ও আরাকানসাসে প্রত্যাশা অনুযায়ী ট্রাম্প পেয়ে গেছেন ১৩৭টি ইলেক্টোরাল ভোট।

কোন অঙ্গরাজ্যে কতো ইলেক্টোরাল ভোট- আলবামা-৯, আলাস্কা-৩, আরিজোনা-১১, আরকানসাস-৬, ক্যালিফোর্নিয়া-৫৫, কোলোরাডো-৯, কানেক্টিকাট-৭, ডেলাওয়ের-৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-৩, ফ্লোরিডা-২৯, জর্জিয়া-১৬, হাওয়াই-৪, ইডাহো-৪, ইলিনয়-২০, ইন্ডিয়ানা-১১, আইওয়া-৬, কানসাস-৬, কেন্টাকি-৮, লুইজিয়ানা-৮, মাইনে-৪, ম্যারিল্যান্ড-১০, ম্যাসাচুসেটস-১১, মিশিগান-১৬, মিনেসোটা-১০, মিসিসিপি-৬, মিসৌরি-১০, মনটানা-৩, নেব্রাস্কা-৫, নেভাদা-৬, নিউ হ্যাম্পশায়ার-৪, নিউজার্সি-১৪, নিউ মেক্সিকো-১৪, নিউইয়র্ক-২৯, নর্থ ক্যারোলিনা-১৫, নর্থ ডাকোটা-৩, ওহাইও-১৮, ওকলাহোমা-৭, অরেগন-৭, পেনসিলভানিয়া-২০, রোডে আইল্যান্ড-৪, সাউথ ক্যারোলিনা-৯, সাউথ ডাকোটা-৩, টেনেসে-১১, টেক্সাস-৩৮, উতাহ-৬, ভারমন্ট-৩, ভার্জিনিয়া-১৩, ওয়াশিংটন-১২, ওয়েস্ট ভার্জিনিয়া-৫, উইকনসিন এবং উইয়োমিং-৩।

সূত্র: অনলাইন