সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

আ’লীগ নেতার নির্দেশে রাসিকের রাস্তার ইট হাতিয়ে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২২২ মিনিট পড়া
আ’লীগ নেতার নির্দেশে রাসিকের রাস্তার ইট হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাস্তার ইট হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ওই নেতা অবশ্য জানিয়েছেন এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি রাস্তার ইট সরাতে এই অনুমতি দিয়েছেন। আওয়ামী লীগের ওই নেতার নাম আক্তার আহমেদ বাচ্চু। তিনি ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের (পশ্চিমের) সাধারণ সম্পাদক। রাসিক জানিয়েছে, রাস্তার ইট যথা স্থানে না থাকলে ওই রাস্তার ক্ষতি হবে, তাছাড়া এভাবে কারও ইট সরিয়ে নেয়ারও এখতিয়া নেই।

সূত্র মতে, ২৬ নং ওয়ার্ডের নাদের হাজির মোড় থেকে দক্ষিণের রাস্তা ধরে চকপাড়া পর্যন্ত রাজশাহী ওয়াসার পানির প্রশস্থ পাইপ লাইন স্থাপনের কাজ চলমান। রাসিকের রাস্তা খনন করে ওই পাইপ স্থাপন করা হচ্ছে। পাইপ স্থাপন করতে রাস্তা খনন করে তল থেকে ইট বের করতে হচ্ছে। রাসিকের দেয়া তথ্য মতে, মাটিসহ সেই ইট পাইপ স্থাপন শেষে আবারো মাটির তলে পুতে দেয়ার কথা।

তবে চকপাড়া এলাকাবাসীর দাবি, ওই ইটগুলো ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাচ্চুর নির্দেশে প্রকাশ্যে ভ্যানে করে সরিয়ে ফেরা হচ্ছে। কাজ শেষে ইটগুলো রাস্তায় পুনস্থাপিত না হলে ওই রাস্তা দ্রুতই নষ্ট হবে বলে দাবি করেন এলাকাবাসী।

অভিযোগ প্রসঙ্গে ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের (পশ্চিমের) সাধারণ সম্পাদক বাচ্চু জানান, এলাকাবাসী তার কাছে দাবি করেছিল। তাই তিনি রাস্তার ইটগুলো সরিয়ে নিতে অনুমতি দিয়েছেন।

এদিকে রাসিকের প্রধান প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, রাসিকের রাস্তার ইট অন্য কারও নেয়ার এখতিয়ার নেই। যদি কেউ এমনটা করেন তবে তা হবে অপরাধ। ওই ইট সরানো হেলে রাস্তার ক্ষতি হবে। ওয়াসা নগরীর রাস্তা খনন করে রাস্তার নিচে পানির পাইপ লাইন স্থাপনের কাজ করছে। কাজ শেষে ওই মাটি সহ ইটগুলো পুর্বের অবস্থায় রেখে দেয়ার কথা। আর এই কাজ তদারকি করার কথা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের। তবে যেহেতু ইটগুলো কে বা কারা নিয়ে যাচ্ছে তাই এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রাসিকের এই কর্মকর্তা।

এএইচ/এস

ট্যাগ: