সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহী

রাসিক মেয়রের সাথে মহানগর বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২২১ মিনিট পড়া
রাসিক মেয়রের সাথে মহানগর বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শনিবার ১৩ আগস্ট দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎ করেন তাঁরা। বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের জন্য কার্যালয় বরাদ্দ পাওয়ায় এ সময় রাসিক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর সভাপতি প্রফেসর নূরল আলম, সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামানিক, প্রফেসর তানবিরুল আলম, অধ্যক্ষ আলমগীর মালেক, মিনহাজুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।

এস/আই