নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে দুই কোটি ৭৩ লাখ সাড়ে ৩৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত দুই বছরে রাজশাহীর বিজিবির হাতে জব্দ হওয়া এসব মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

আজ মঙ্গলবার সকালে বিজিবি রাজশাহী সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেন্সিডিল, ১৯৮ বোতল বিদেশি মদ, ২৮ লিটার দেশি মদ, ১ কেজি ৫৪০ গ্রাম হোরোইন, ৯৬টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত মালিকানাহীন এসব মাদক জব্দ করা হয়।


এর আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিজিবির কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান। এছাড়া মন্ত্রী বিজিবি পরিচালিত শহীদ কর্নেল এমদাদুল হক পাবলিক স্কুল পরিদর্শন করেন।
এসময় শিক্ষা মন্ত্রী বিজিবি কর্তৃক পরিচালিত ‘শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল’ টি পরিদর্শনকালে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে অষ্টম শ্রেণী হতে দশম শ্রেণী প্রর্যন্ত পাঠদানের অনুমোদনসহ একাডেমিক স্বীকৃতি প্রদানের আশ্বাস দেন।
স/আর










