নিজস্ব প্রতিবেদক:
১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বকচর পোষ্টের এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইন জব্দ করেছে। আজ বিজিবি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজিবে জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে ৩৪/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মারপাড় এলাকায় টহল পরিচালনা সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা ২০০ গ্রাম হেরোইন ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সেটা জব্দ করে। জব্দকৃত হেরোইন এর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ টাকা।
স/আ










