সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক মেয়রের অভিনন্দন

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক মেয়রের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) পুনঃনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকিসহ কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার এক অভিনন্দন বার্তায় আরইউজে‘র নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন রাসিক মেয়র।

অভিনন্দন বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা। বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ধারাকে সুসংহত করার পাশাপাশি রাজশাহীর সুনাম অক্ষুণ্ন রাখতে অবদান রাখবেন বলে আশা করি। আমি নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পদে রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাইফুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিমন রহমান, দপ্তর সম্পাদক পদে আমজাদ হোসেন শিমুল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে সহ-সভাপতি পদে তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে সালাহ উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য পদে আজাহার উদ্দিন নির্বাচিত হয়েছেন।