সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে সরকারি বাড়ি প্রদানের নামে প্রতারণায় আটক এক

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে সরকারি বাড়ি প্রদানের নামে প্রতারণায় আটক এক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে সরকারি বাড়ি দেওয়ার নামে প্রতারণা করে স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাঘা থানার চকছাতারী গ্রাম থেকে আরএমপি’র রাজপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় আসামীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ব্যাগসহ নগদ ৭ হাজার টাকা ও বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম কুদ্দুস ওরফে ফিরোজ (৪৩)। সে রাজশাহী জেলার বাঘা থানার চকছাতারী গ্রামের মো. আব্দুল কাশেম মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামী মো. কুদ্দুস গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোসা. নূর জাহান বেগমের বাড়ীতে গিয়ে নিজেকে রাজশাহী ডিসি অফিসের পিওন বলে পরিচয় দেয়। সে নূর জাহানকে জানায় তাকে প্রধানমন্ত্রীর দেওয়া সরকারি বাড়ি বরাদ্দ দেয়া হবে। এজন্য তাকে রাজশাহী জর্জ কোর্টে যেতে হবে। পরে নূর জাহান বেগম ও তার মেয়ে রাজশাহী জর্জকোর্টে আসে।

ঘটনা সূত্রে আরও জানা যায়, রাজশাহী জর্জকোর্ট বিল্ডিং এর সামনে তারা আসলে ফিরোজ তাদের বলে, তোমাদের গয়না ও মোবাইল গুলো একটা ব্যাগের মধ্যে রেখে দাও। এগুলো দেখলে বাড়ি বরাদ্দ দিবে না। ফিরোজের কথামত নূর জাহান বেগম ও তার মেয়ে তাদের বিভিন্ন অংলাকার, দুইটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৭ হাজার টাকা ভ্যানিটি ব্যাগে রেখে দেয়। পরে সুযোগ বুঝে ফিরোজ তাদের ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

নূর জাহান বেগমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। পরে আরএমপি’র  পুলিশ কমিশনার জনাব মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি বিশেষ দল আসামীকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জি/আর