সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে এক মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২৯) জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. রুবেল শেখ(৫৫)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার মৃত ইমানি শেখের ছেলে। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়,  শনিবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মো. রেজাউল হাসান, এসআই মো. মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের এক ব্যক্তি তার ভাংড়ি মালের দোকানে হেরোইন ও দেশীয় মদ বিক্রয় করছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সেখানে পৌঁছে আসামীকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জি/আর